ADVERTISEMENT

টানা বৃষ্টিতে টেকনাফে দেয়াল চাপায় নিহত ১

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ঘরের দেয়াল ধসে রকিম আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১ দিকে হোয়াইক্যংয়ের মনিরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। রকিম আলী হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মনিরঘোনা এলাকার মৃত আলী আহমদের ছেলে।

টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ইউপি সদস্য জালাল উদ্দিন জানান, টানা দু’দিন ভারী বৃষ্টিপাতে মনিরঘোনা এলাকায় পাহাড়ের একাংশ ধসে রকিম আলীর মাটির ঘরের দেয়ালে পড়ে। এতে দেয়াল চাপায় তিনি নিহত হয়। খবর পেয়ে স্থানীয়রা মাটি সরিয়ে তার মরদেহ উদ্ধার করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ পারভেজ চৌধুরী বলেন, দেয়াল চাপা পড়ে একজন নিহত হওয়ার বিষয়টি শুনেছি। এছাড়া গত কয়েকদিন ধরে পাহাড়ের পাদদেশে বা আশপাশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.