ADVERTISEMENT

ফের বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতি তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন সংশয় তৈরি হয়েছে। এর আগের দিনও স্বর্ণের দাম কমেছিল। খবর রয়টার্সের।

বুধবার স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ দশমিক ৩৭ ডলারে। আগের সেশনে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।

অন্যদিকে জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৭ দশমিক ৫০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় শক্তিশালী হওয়ায় ফেড দ্রুত সুদহার কমাবে, এমন আশা দুর্বল হয়ে পড়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমে যায়।

এদিকে বিনিয়োগকারীদের নজর রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের দিকেও। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক বাণিজ্য ও ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে এই বৈঠকের ফল আন্তর্জাতিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.