ADVERTISEMENT

কক্সবাজারে ২ অপহরণকারী আটক: ভিকটিম উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের হোটেল-মোটেল জোন এলাকা থেকে ২ অপহরণকারীকে আটক করেছে ১৫ র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব) সদস্যরা। এসময় মো. হাবিবুল্লাহ (৫৫) নামে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটককৃতরা হলেন-মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার মো. নাসিমের ছেলে মো. ইকবাল হাসান (৩২) এবং সদরের পাহাড়তলী এলাকার মো. নুরুল হকের ছেলে মো. রাশেদুল হক (৩৪)।

আবু সালাম চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে কক্সবাজার হোটেল-মোটেল জোন এলাকা থেকে র‍্যাবের একটি অভিযানিক দল এক ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করে। এসময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ১৪ নভেম্বর মাগরিবের নামাজের পর ভিকটিমকে অপহরণ করে সুগন্ধা বিচ পয়েন্ট সংলগ্ন হোটেল-মোটেল জোনে আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে অন্যথায় ভিকটিমকে মেরে ফেলার হুমকি দেয়।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.