ADVERTISEMENT

চট্টগ্রামে ৩ দিন বন্ধ থাকার পর আবার টিকা কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় তিনদিন বন্ধ থাকার পর আজ (সোমবার) থেকে আবার শুরু হয়েছে টিকাদান কার্যক্রম।

আজ (১৬ আগস্ট) সোমবার সকাল থেকে নগরীর টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম শুরু হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নতুন করে টিকা পাওয়ার পর এসএমএসের ভিত্তিতে সিনোফার্মের টিকার প্রথম ডোজ এবং মডার্নার টিকার ২য় ডোজ দেওয়া হচ্ছে। এছাড়া মডার্নার টিকাদানের ক্ষেত্রে বিদেশগামী যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে হবে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, টিকা আসার পর আমরা পুনরায় টিকাদান কার্যক্রম শুরু করেছি। তবে প্রথম ডোজ দেওয়া হচ্ছে শুধুমাত্র সিনোফার্মের। অন্য টিকাগুলো দ্বিতীয় ডোজের কার্যক্রম চলছে।

এর আগে গত ১২ আগস্ট থেকে বন্ধ করে দেওয়া হয় টিকাদান কার্যক্রম। পরে ১৪ আগস্ট মডার্না ও সিনোফার্মের ৩ লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা চট্টগ্রামে আসলে সোমবার থেকে শুরু হয় কার্যক্রম।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.