ADVERTISEMENT

ঈদগাঁওতে ৪৬ লিটার চোলাই মদসহ ১ যুবক আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহপাড়া ৭ নং ওয়ার্ড থেকে ৪৬ লিটার চোলাইমদসহ এক যুবককে আটক করেছে ঈদগাঁও থানার পুলিশ।

আটক যুবকের নাম জসিম উদ্দিন (২৮)। সে পার্বত্য উপজেলা নাইক্ষংছড়ির বাইশারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হলুদিয়া গ্রামের বাসিন্দা আবদুল হাকিমের পুত্র।

৩১ জুলাই (শনিবার) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও থানার পুলিশ ওই অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী ঈদগাঁও থানার এসআই শামীম জানান, একটি ইজিবাইকে করে ( টমটম) আটক জসিম বাইশারী থেকে ঈদগাঁওতে চোলাইমদগুলো নিয়ে আসে। পুলিশ খবর পেয়ে দরগাহপাড়া আশরাফ নুর জামে মসজিদের সামনের রাস্তায় ওই ইজিবাইকটিকে থামতে বাধ্য করে এবং তল্লাশী চালিয়ে স্যালাইনের প্যাকেট ভর্তি ৪৬ লিটার চোলাই মদ জব্দসহ জসিমকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জসিমের বিরুদ্ধে মামলা রজুর বিষয়টি প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্র জানায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.