ADVERTISEMENT

জনপ্রশাসন পদক-২০২০ পেলো হাটহাজারী উপজেলা প্রশাসন

বাবলু দাশ, হাটহাজারী প্রতিনিধি: জনসেবা প্রদানে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানে স্বীকৃতস্বরুপ জেলা পর্যায়ে সাধারণ (প্রাতিষ্ঠানিক) ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক ২০২০ এর জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়েছে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়।

আমার জেলা আমার শহর স্লোগান বাস্তবায়নে ফরহাদাবাদ উদালিয়া গ্রামের অবহেলিত জনপদের বাসিন্দা মনাই ত্রিপুরা পাড়াকে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের হাত ধরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মডেল এলাকায় রুপ দেওয়ায় সাধারণ ক্যাটাগরিতে প্রাতিষ্ঠানিকভাবে এই পদক পায় হাটহাজারী উপজেলা প্রশাসন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতিতে আজ মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নিকট হতে এই পদক গ্রহণ করেছেন বর্তমান হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম।

এই অর্জনের বিষয়ে পদন্নোতি পেয়ে বর্তমানে উপ সচিব পদমর্যাদায় বাংলাদেশ জাতীয় চা বোর্ডে দায়িত্বরত হাটহাজারীর সাবেক ইউএনও রুহুল আমিন বলেন- ‘এই অর্জন হাটহাজারী বাসীর। জেলা প্রশাসক স্যার ও আমার সিনিয়রগণসহ সকল অফিস সহকর্মীদের সহায়তা এবং হাটহাজারীর জনসাধারণের ভালোবাসায় এই কাজগুলো করা সম্ভব হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.