ADVERTISEMENT

বোয়ালখালীতে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা: ৪ মামলা

উপজেলা প্রতিনিধি:

করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বোয়ালখালীতে উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আজ (২৬ জুলাই) সোমবার উপেজলা সদর, গোমদন্ডী ফুলতল, শাকপুরা চৌমুহনী, ম্যালেটেরীর পুল, গোলকমুন্সির হাট ও কালুরঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় স্বাস্থ্য বিধি ভঙ্গের কারণে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় ৪ টি মামলা দায়ের করে এক হাজার চারশত টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া আগামী ৫ আগস্ট ২০২১ দিবাগত রাত ১২.০০ টা পর্যন্ত লকডাউনের আওতায় সরকারি নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.