ADVERTISEMENT

মিরসরাইয়ে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে নিখোঁজের একদিন পর মোহাম্মদ রাফি (১৪) নামের এক স্কুল ছাত্রের লাশ পুকুরের পানিতে ভেসে উঠেছে।

শনিবার (২৪ জুলাই) সকালে উপজেলার মিঠানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্যম মিঠানালা গ্রামে স্থানীয় একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাফি ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে। সে স্থানীয় সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মিহির কান্তি মজুমদার। তিনি বলেন, গতকাল শুক্রবার বিকেল থেকে রাফি নিখোঁজ ছিল। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে বাড়ির লোকজন লাশ উদ্ধার করে নিয়ে আসে। নিহতের আত্মীয় মামুন জানান, নিহত রাফি বেশ কিছু দিন মৃগী রোগে আক্রান্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.