ADVERTISEMENT

সাগরের ঢেউয়ে ধসে পড়লো কক্সবাজার জেলা পরিষদের রেষ্ট হাউজ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: বৈরী আবহাওয়ার কারণে সাগরের ঢেউয়ের আঘাতে হিমছড়িতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেষ্ট হাউজ ‘মাধবি’। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) বেলা ১১ টার দিকে উত্তাল সাগরের বড় ঢেউয়ের আঘাত করলে রেষ্ট হাউজ ভবনটি ধসে পড়ে।

জেলা পরিষদ সুত্রে জানা যায়, ঝুকিপুর্ণ হওয়ায় বেশ কয়েক বছর আগে থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে সেখানে একটি পাবলিক টয়লেট ছিল। সে থেকে ভবনটি খুবই ঝুকিপুর্ণ হিসেবে ছিল। শনিবার বেলা ১১ টার দিকে হঠাৎ সাগরের ঢেউয়ের আঘাতে ভবনটি ধসে পড়ে। ধসে পড়া ভবনের বিভিন্ন অংশ আটকে আছে জিও ব্যাগে।

বিষয়টি নিশ্চিত করে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক বলেন, সাগর উত্তাল থাকায় ঢেউ আছড়ে পড়ছিল কোলে। ঢেউয়ের আঘাতে ধসে পড়েছে কক্সবাজার জেলা পরিষদের রেষ্ট হাউজ ‘মাধবি’। তবে এসময় কেউ ছিল। তাই হতাহত কেউ হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.