ADVERTISEMENT

পদ্মা সেতুর পিলারে ধাক্কা: ফেরির মাস্টার আটক

চট্টগ্রাম নিউজ ডটকম

পদ্মা সেতুর পিলারে ধাক্কা লাগার ঘটনায় মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলরত রো রো ফেরি শাহ জালালের মাস্টার অফিসার আবদুর রহমানকে আটক করা হয়েছে।

আজ শনিবার (২৪ জুলাই) সকালে বাংলাবাজার ঘাট এলাকা থেকে তাকে শিবচর থানার পুলিশ আটক করে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে সজোরে ধাক্কা দেয় ওই ফেরিটি। এতে ফেরিতে থাকা ৩৩টি যান একটি আরেকটির ওপর ধাক্কা দেয়। আহত হন ৩৫ জনের বেশি যাত্রী।

পরে এ ঘটনায় ফেরিটির ফিটনেস ছিল কি না, চালকের যথাযথ যোগ্যতা, শারীরিক সুস্থতা বা কোনও অবহেলা ছিল কি না-এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিবচর থানায় জিডি হয়। সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জিডিটি করেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন বলেন, তদন্তের স্বার্থে রো রো ফেরি শাহ জালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আবদুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। থানায় তার জিজ্ঞাসাবাদ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.