সূর্যের আলো থেকে আমরা কী পরিমান ভিটামিন-ডি পাই?

শরীরে ভিটামিন ডি বাড়ানোর জন্য সূর্যের রোদে কতটা সময় থাকা উচিত, তা নিয়ে আছে নানা ভুল ধারণা। বিশেষ করে শীতকালে ভিটামিন ডি-র ঘাটতি হয়ে থাকে, কারণ ওই সময় সূর্যের আলো কম পাওয়া যায়। দিল্লির চিকিৎসক জামাল খান এক ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, সূর্যের আলো সরাসরি ভিটামিন ডি তৈরি করে না, তবে অতিবেগুনি রশ্মির মাধ্যমে ত্বকে যে বিক্রিয়া হয়, তার ফলে ভিটামিন ডি উৎপন্ন হয়। ভিটামিন ডি আহরণের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে:

সময়সূচি: ভিটামিন ডি তৈরির জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি সবচেয়ে বেশি থাকে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত, তাই ওই সময়ে রোদে বের হওয়া উচিত।

পোশাক: সূর্যের সরাসরি আলো ত্বকে পড়লে ভিটামিন ডি পাওয়া যায়, তবে নগ্ন ত্বক থাকলে তাও নয়। হালকা সুতির পোশাকেও একই ফল পাওয়া যায়।

শরীরের অংশ: শরীরের কোন অংশে রোদ পড়লে বেশি উপকার পাওয়া যাবে? ডা. জামাল বলেন, কোমরের অংশে রোদ লাগালে সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায়, তাই পিঠ দিয়ে সূর্যের দিকে দাঁড়িয়ে কোমরের অংশে রোদ লাগানো উচিত।

সময়: ভিটামিন ডি আহরণের জন্য সর্বোচ্চ কতটা সময় রোদে থাকা প্রয়োজন? চিকিৎসক জানাচ্ছেন, ১৫ মিনিট রোদে থাকা যথেষ্ট। নিয়মিত ওই সময় রোদে থাকলেই শরীরে ভিটামিন ডি-র ঘাটতি পূর্ণ হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.