ADVERTISEMENT

যেসব উপকার পেতে নিয়মিত খাবেন পালংশাক

বাজারে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের শাক পাওয়া যায়। নানা ধরনের শাক পাওয়া গেলেও পালংশাকে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যা আপনার শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য বড় ভূমিকা রাখে। নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন খাদ্যতালিকায় পালংশাক রাখুন। কারণ পালংশাকের প্রচুর গুণাগুণ রয়েছে।

আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় শাক থাকা এককথায় বাঞ্ছনীয়। কারণ শাকসবজি ছাড়া সুষম খাবারের শর্তই পূরণ হয় না। আমাদের সবারই উচিত প্রতিদিনের খাদ্যতালিকায় শাকসবজি রাখা। তাই সুষম খাদ্য উপাদান হিসাবে পালংশাক হতে পারে একটি আদর্শ সবজি।

পালংশাক খেতে যেমন মজা, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এর অনেক উপকারিতা। এটি শরীরকে সুস্থ ও সবল রাখার জন্য প্রচুর পুষ্টি উপাদান রয়েছে। নানান ধরনের অসুখ দূরে রাখে পালংশাক। আর পালংশাকে যত রকমের পুষ্টি আছে, এর মধ্যে প্রতি ১০০ গ্রাম পালংশাকে প্রোটিনের পরিমাণ আছে ২.০ গ্রাম, কার্বোহাইড্রেট ২.৮ গ্রাম, আয়রন ১১.২ মি. গ্রাম, ফসফরাস ২০.৩ মি. গ্রাম, নিকোটিনিক অ্যাসিড ০.৫ মি. গ্রাম, অক্সালিক অ্যাসিড ৬৫২ মি. গ্রাম, ক্যালসিয়াম ৭৩ মি. গ্রাম, পটাশিয়াম ২০৮ মি. গ্রা।

আর এতে আঁশের পরিমাণ ০.৭ গ্রাম। প্রচুর ভিটামিন বিদ্যমান। ভিটামিন-এ আছে ৯৩০০ আইইউ, রিবোফ্লোবিন ০.০৮ মি. গ্রাম, ভিটামিন সি ২৭ মি. গ্রাম ও থায়ামিন ০.০৩ মি. গ্রাম। তাই নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন পালংশাক খান। চলুন জেনে নেওয়া যাক— পালংশাকের গুণাগুণ

প্রথমে পালংশাক আপনার দেহের ক্লান্তিভাব দূর করে দেয়। আর পালংশাকে রয়েছে উচ্চমাত্রার আয়রন, যা দেহে অক্সিজেন উৎপাদনের জন্য খুবই জরুরি। এ ছাড়া এতে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট, যা ভিটামিন সি ও ই-কে ত্বরান্বিত করে আমাদের পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। এতে আমাদের শরীরের ক্লান্তিভাব দূর হয়। এ ছাড়া এই সবজি আমাদের রক্তের চিনির মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

এ ছাড়া পালংশাক হৃদযন্ত্রকে সুস্থ রাখে। সেই সঙ্গে পালংশাকে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক, যা সুস্থ কার্ডিওভাসকুলার সিস্টেমের জন্য খুবই জরুরি। তাই হৃদযন্ত্রকে ভালো রাখতে সাশ্রয়ী ও সহজলভ্য সবজিটি আমাদের খাদ্যতালিকায় নিয়মিতভাবে রাখা একান্ত জরুরি।

আর পালংশাক দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পালংশাকে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘এ’ সহ  রোগপ্রতিরোধী রক্তের শ্বেতকণিকার সঠিক মাত্রা বজায় রাখে। ফলে দেহ বিভিন্ন সংক্রমণ ও রোগ থেকে রক্ষা পায়।

সেই সঙ্গে পালংশাক ক্যানসার প্রতিরোধ করতে সাহায্য করে। পালংশাকে রয়েছে ১০টিরও বেশি ভিন্ন ধরনের ফ্ল্যাভোনয়েড, যা ভয়ানক রোগের বিরুদ্ধে কাজ করে। এই পলিনিউট্রিয়েন্টসগুলো দেহের ফ্রি রেডিকেলকে নিরপেক্ষ করে। ফলে দেহ থাকে ক্যানসারের আক্রমণ ঝুঁকিমুক্ত হয়।

আবার পালংশাক ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কারণ পালংশাকে থাকা ভিটামিন ‘এ’ ত্বকের বাইরের স্তরের আর্দ্রতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা যেমন— ব্রণ, বলিরেখা পড়া ইত্যাদির দূরীকরণেও বেশ কার্যকর। এ ছাড়া এটা ত্বকের বয়সের ছাপ পড়ার গতিকে ধীরগতি করে এবং ত্বককে নরম ও স্থিতিস্থাপক অবস্থা ধরে রাখতে সাহায্য করে।

আর চোখ ভালো রাখতে পালংশাক খাওয়া উচিত। বিভিন্ন প্রকার সবুজ শাকসবজিতে অনেক গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল থাকে, যা আমাদের দৃষ্টিশক্তির বাধা দেয়। সে কারণে পালংশাকে রয়েছে উচ্চমাত্রার বিটাক্যারোটিন, যা আমাদের চোখের ছানিপড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।

এ ছাড়া পালংশাক কোষ্ঠকাঠিন্য দূর করে। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে, তাদের ভালোভাবে জীবনযাপন করাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। অনেকে আবার কোষ্ঠকাঠিন্যের ভয়ে বিভিন্ন ধরনের খাবার খেতে ভয় পান। যেহেতু পালংশাকে প্রচুর পরিমাণে আঁশ থাকে, তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে নির্ভয়ে খেতে পারেন পালংশাক।

সেই সঙ্গে দেহের ওজন কমাতে পালংশাক অপরিহার্য। যদি কম ক্যালোরি যুক্ত খাবার বাছাই করতে চান, সে ক্ষেত্রে আপনি পালংশাককে বেছে নিতে পারেন। কারণ  প্রতি ১০০ গ্রাম পালং শাকে ক্যালোরি রয়েছে ৭ কিলোক্যালোরি, যা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে। আর রক্তচাপ কমায় পালংশাক। এতে রয়েছে উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম। ফলে নিয়মিত পালংশাক খেলে তা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।

আবার প্রদাহজনিত সমস্যা রোধ করতে পালংশাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পালংশাকে রয়েছে নিওজেন্থিন নামক উপাদান, যা প্রদাহ নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাদের জয়েন্টে ব্যথার সমস্যা আছে, তারা অবশ্যই প্রতিদিনের খাদ্যতালিকায় পালংশাক রাখতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.