ADVERTISEMENT

করোনায় সাত বিভাগে মৃত্যু নেই, শনাক্ত ৩৯৭

দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে ৩৯৭ জন। নতুন মৃত একজন ঢাকা বিভাগের বাসিন্দা (নারী)। বাকি সাত বিভাগ চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহে কোনো মৃত্যু নেই।

মঙ্গলবার বিকেলের দিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৬২ জনে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনে।

এদিকে গত একদিনে ১৮ হাজার ৯৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৩৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ।

এছাড়া গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন।

উল্লেখ্য, আগের দিন সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল। করোনা শনাক্ত হয়েছিল ৩৭৩ জনের শরীরে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.