ADVERTISEMENT

পার্বত্য এলাকার কোথাও অন্ধকার থাকবে না: বীর বাহাদুর

 

কাজী জুয়েল হোসাইন, বান্দরবান প্রতিনিধি:

পার্বত্য এলাকার কোথাও অন্ধকার থাকবে না, বিদ্যুতের পাশাপাশি সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হবে পুরো পার্বত্যঞ্চল। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গা বাজারে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে সোলার হোম সিস্টেম বিতরণ কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেছেন।

এসময় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকার সর্বোচ্চ বিদ্যুতের আলো ছড়িয়ে পড়েছে। বিদ্যুতের কারণে উন্নত হয়েছে জনগণের জীবনযাত্রার মান। যে সকল স্থানে সড়ক যোগাযোগ নেই, বিদ্যুৎ নেই, সেখানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের বিনামুল্যে সোলার হোম সিস্টেম প্রদান করা হয়েছে
এসময় মন্ত্রী আরো বলেন, পার্বত্য ৩ জেলায় বিনামুল্যে ৪০হাজার সোলার হোম সিস্টেম প্রদান করা হবে যার মধ্যে বান্দরবানের সাত উপজেলায় বিতরণ করা হবে ১৪ হাজার সোলার।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বলেন, শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ।

পাহাড়ের দূর্গম অঞ্চলের প্রতিটি ঘর সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হবে, পাহাড়ের কোনো গ্রামই অন্ধকার থাকবেনা। সরকার পাহাড়ের মানুষের উন্নয়নে অত্যন্ত আন্তরিক এবং পার্বত্য এলাকায় সর্বোচ্চ আলো ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে আর যার সুফল পাচ্ছে সাধারণ মানুষগণ।

এসময় সোলার হোম সিস্টেম প্রদান অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রকল্প বাস্তবায়ন ও সোলার প্রকল্প পরিচালক) মো.হারুন অর রশিদ, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান শিবলী, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি ওসমানী, থানচি উপজেলা চেয়ারম্যান থোযাইহ্লা মং মারমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে গ্যালেঙ্গা ইউনিয়ন এর অংলাই পাড়া, বাগান পাড়া, পুনর্বাসন পাড়া ও লাইপুং পাড়ার ১৩০ পরিবারকে একটি করে সোলার হোম সিস্টেম হাতে তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী
বীর বাহাদুর উশৈসিং

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.