ADVERTISEMENT

লঞ্চের কেবিনে মিলল তরুণীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক :

ব‌রিশা‌লে লঞ্চ থে‌কে শার‌মিন আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকা‌লে ব‌রিশাল-ঢাকা রু‌টের এম‌ভি কুয়াকাটা-২ এর কে‌বিন থে‌কে তার মরদেহ উদ্ধার করা হয়।

ল‌ঞ্চের লস্কর ও ঘাট ম্যানেজার জানান, বৃহস্পতিবার রা‌তে ঢাকা থে‌কে দুই তরুণ-তরুণী লস্ক‌রের কাছ থে‌কে ১৮০০ টাকায় কে‌বিন‌টি ভাড়া নেয়। লঞ্চটি ছাড়ার সময়ও তারা ২ জন একসঙ্গে ‌ছিল। কিন্তু সকা‌লে লঞ্চ ব‌রিশাল ঘা‌টে ভিড়লে সব যাত্রী নে‌মে গে‌লেও ওই কে‌বিনের যাত্রী বের না হওয়ায় লঞ্চ স্টাফরা কে‌বি‌নের দরজা ধাক্কাধা‌ক্কি ক‌রে। কিন্তু‌ কে‌বি‌নের দরজা তালাবদ্ধ ছিল এবং ভেতর থে‌কে কা‌রো সাড়া শব্দ পাওয়া যা‌চ্ছিল না। প‌রে স্টা‌ফদের কা‌ছে থাকা‌ অতি‌রিক্ত চা‌বি দি‌য়ে কে‌বি‌নের তালা খু‌লে ভেত‌রে তরুণীর লাশ দেখ‌তে পান তারা। ত‌বে সঙ্গে থা‌কা যুবককে পাওয়া যায়‌নি।

পু‌লিশ জা‌নায়, তাৎক্ষ‌নিকভা‌বে তরুণীর প‌রিচয় পাওয়া যায়‌নি। ত‌বে প্রাথ‌মিকভা‌বে ধারণা করা হ‌চ্ছে, বিষয়‌টি হত্যা হ‌তে পা‌রে। প‌রে পি‌বিআই নিহ‌তের আঙ্গু‌লের ছা‌পের মাধ্য‌মে তার নাম জান‌তে পার‌লেও ঠিকানা এখ‌নো জান‌তে পা‌রে‌নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.