ADVERTISEMENT

মাটিরাঙ্গায় রোকেয়া দিবস পালিত

ফারুক হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি)

নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ(২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) ও বেগম রোকেয়া দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(০৯ ডিসেম্বর) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিল্টন ত্রিপুরা, আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল গনি। সভা শেষে তিনজন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.