ADVERTISEMENT

উখিয়ায় অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।

আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৪টার দিকে দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, হলদিয়ার ৯নং ওয়ার্ডের রুমখাঁ চৌধুরী পাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মোঃ সালাম (৪৩) ও একই এলাকার মোঃ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২)

র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল ভোররাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করে।

এদিকে আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর অবৈধ অস্ত্র নিয়ে অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.