ADVERTISEMENT

রামগড়ে প্রধানমন্ত্রী’র ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক মহিলা সমাবেশ

শুভাশীষ দাশ, রামগড়: খাগড়াছড়ির রামগড়ে তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার রামগড় বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে মহিলা সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ মনসুর আলী, উপজেলা কৃষি অফিসার জনাব আলী আহমদ, অফিসার ইনচার্জ (খাদ্যগুদাম) মোঃ আসাদ ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ ইউনুস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ নুরুল আলম জিকু।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, পাড়াকর্মী, শিক্ষক এবং তৃণমূলের মহিলারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ-আমার বাড়ী আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা এ সকল সেবা প্রাপ্তি এবং সম্পৃক্ত থাকার বিষয়ে উপস্থিত সকলকে অনুরোধ জানান।

অনুষ্ঠানের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ বিশেষ উদ্যোগ নিয়ে কার্যক্রমের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.