ADVERTISEMENT

কক্সবাজারে হুন্ডি ব্যবসায়ী আটক: স্বর্ণ ও নগদ টাকা জব্দ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: ১৬ লাখ নগদ টাকা, স্বর্ণ ও ৩৬ টি চেকবইসহ রেজাউল করিম পলাম নামের একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ১৫।

১৪ নভেম্বর (রবিবার) রাত সাড়ে ৯ টার দিকে কক্সবাজার জেলার ঈদগাঁও থানা এলাকায় এ অভিযান চালায় র‍্যাব।

ধৃত রেজাউল করিম পলাশ ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের উত্তর ফাঁসিয়াখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহাকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি আবু সালাম চৌধুরী জানান, অভিযোগের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯ টার সময় কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল শীর্ষ চোরাকারবারী ও কথিত হুন্ডি সম্রাট ঈদগাঁও এর রেজাউল করিম পলাশকে আটক করেন।

এসময় তার কাছ থেকে ২৩২ গ্রাম অবৈধ স্বর্ণ (যার আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা), হুন্ডির নগদ ১৬ লাখ ৩৫ হাজার টাকা, ৩৬ টি চেকবইসহ বিপুল পরিমান এটিএম/ভিসা কার্ড ও ১০ টি মােবাইল জব্দ করেন র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, হুন্ডি ব্যবসায়ী রেজাউল করিম পলাশকে জিজ্ঞাসা করা হলে তিনি স্বীকার করেন দীর্ঘ একযুগ ধরে স্বর্ণ চোরাকারবারী ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত রয়েছে। তাকে ঈদগাঁও থানায় সোপর্দ করা হয়েছে।

এব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.