ADVERTISEMENT

ঐশ্বরিয়া-অভিষেকের রিসোর্ট ভাড়া প্রতি রাতে ১১ লাখ!

মেয়ে আরাধ্যায় ১০ম জন্মদিনে মালদ্বীপে সপরিবারে ঘুরতে গেছেন অভিষেক-ঐশ্বরিয়া রাই। সেখানে অভিজাত রিসোর্ট আমিল্লাতে সময় কাটাচ্ছেন তারা। সেই রিসোর্টে যে আনন্দে সময়ে কাটছে, সেটি বোঝা যায় তাদের শেয়ার করা কয়েকটি ছবিতে।

টুইটারে অভিষেক ও ঐশ্বরিয়া বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, রিসোর্টটি চমৎকার। কী নেই সেখানে। পুল ভিলা, সানসেট ওয়াটার ভিলা, লগন ওয়াটার ভিলা ছাড়াও রয়েছে সুপরিসর শোবার ঘর।

এগুলোর মধ্যে কোনটি অভিষেক-ঐশ্বরিয়া বেছে নিয়েছেন সেটি জানা যায়নি। তবে রিসোর্টের ওয়েবসাইট থেকে জানা গেছে, রিসোর্টের সবচেয়ে কম খরচে ভিলার এক রাতের খরচ প্রায় ৮৭ হাজার টাকা।  সেখানে সবচেয়ে বড় ভিলাটিতে এক রাত থাকার খরচ সাড়ে ১১ লাখ টাকারও বেশি। হিন্দুস্তান টাইমস জানায়, ঐশ্বরিয়া-অভিষেক নিঃসন্দেহে বিলাসবহুল দামি ভিলায় উঠেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এই রিসোর্টে চার, ছয় আর আট বেডরুমের ভিলা রয়েছে। ছয় বেডরুমের ভিলাতে এক রাতের ভাড়া ১৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ ১৪ হাজার ২২ টাকা)।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ১৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভিলা থেকে বাইরের ভিউ ক্যামেরাবন্দি করেছেন ঐশ্বরিয়া-অভিষেক। যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা। এর মধ্যে সাবেক মিস ইন্ডিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, টুইন সুইমিংপুল, প্রাইভেট বিচ, যা ঘিরে আছে কিছু নারিকেলগাছ। এই মাসের শুরুতেও মালদ্বীপে গিয়েছিলেন এই তারকা দম্পতি। তখন ছিল ঐশ্বরিয়ার জন্মদিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.