ADVERTISEMENT

কক্সবাজারে বঙ্গোপসাগর থেকে ১৭ জেলে উদ্ধার

কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত ছয় দিন ধরে সমুদ্রে বোটে ভাসছিলেন তারা।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেল তিনটায় উদ্ধার করা জেলেদের কুতুবদিয়ায় বোটের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধার জেলেরা হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। তারা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ‘খাজা আজমির’ নামের ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। এরই একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর ভাসমান অবস্থায় গত ছয় দিন সমুদ্রে অবস্থান করে।

পরে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনী জাহাজ ‘অনুসন্ধান’ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে বোটে থাকা জেলেদের উদ্ধার করে।

জাহাজের নৌসদস্যরা উদ্ধার করা জেলেদের জরুরিভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য, পানি সরবরাহ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.