ADVERTISEMENT

মসজিদে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লী

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যুর ঘটনা ঘটেছে। মো.খলিলুর রহমান (৬৬) নামের ওই মুসল্লি নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পরলে স্থানীয়রা চিকিৎসককে ডেকে আনলছ চিকিৎসক খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১১ আগষ্ট) বিকাল ৫টায় আছরের নামাজের সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় পাক্কা মসজিদে এঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের পটিয়া থানার হাজ্বি আলী আহমেদের পুত্র। স্থানীয় কেডিএস লজিস্টিকে সিএন্ডএফ এর কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, খলিলুর রহমান মসজিদে সুন্নত নামাজ শেষ করার পর পর বসে যান। তিনি অন্য মুসল্লিদের বলেন, আমার জন্য একজন ডাক্তার আনেন। একথা বলার সাথে সাথেই তিনি শুয়ে পড়ে। তাৎক্ষণিক একজন ডাক্তার এসে দেখেন তিনি মারা গেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.