ADVERTISEMENT

উখিয়ায় ইয়াবাসহ আটক ১

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

আটককৃত আসামি, উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া মাঝের পাড়া এলাকার আবু সিদ্দিক এর পুত্র খাইরুল আলম (২৭)।

রবিবার (৮ আগস্ট)রাতে হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি বাজারের কামালের দোকানের সামনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান এ অভিযান পরিচালনা করেন।

এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র‍্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে তল্লাশী করলেই পাওয়া যায় মরণনেশা ইয়াবা ট্যাবলেট।

এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৭ হাজার ৯ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় সোপর্দ করা হয়।

তিনি আরো জানান ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.