ADVERTISEMENT

পেকুয়ায় আগুনে ৮টি গাড়িসহ দুই দোকান পুঁড়ে ছাই

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুন লেগে ৮টি ব্যাটারিচালিত অটোরিক্সাসহ (মিশুক গাড়ি) দুই দোকান পুঁড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩ আগষ্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া ষ্টেশনে এ ঘটনা ঘটে। পেকুয়ার দমকল বাহিনীর লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রন আনেন।

স্থানীয়রা জানায়, নন্দীরপাড়া ষ্টেশনে বেলাল উদ্দিন প্রকাশ বেলাল মিকারের গ্যারেজের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে।

এ সময় আগুনের লেলিহান শিখা পাশের দোকানে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে কফিল উদ্দিনের কুলিংকর্নার দোকান পুঁড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলাল মিকারের গ্যারেজের দোকানে প্রতিদিনেরমত মিশুক গাড়ি চার্জে রাখে। এ সময় চার্জে রাখা ৮টি গাড়ি পুঁড়ে যায়।

ক্ষতিগ্রস্ত কফিল উদ্দিন বলেন, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। সকালে বেলাল মিকারের গ্যারেজের দোকান থেকে বিদ্যুতের আগুন লেগে আমার দেকানও সম্পুর্ণ পুঁড়ে যায়। এতে আমার দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

মিশুক গাড়ির মালিক আবুল কালাম,মো.হাসান, রেজাউল বলেন, রাতে গাড়ি চার্জে রেখে বাড়িতে চলে যাই। সকালে এসে দেখি আগুনে পুঁড়া গাড়ি। গাড়ি চালিয়ে আমরা সংসার চালায়। গাড়ি চালাতে না পারলে না খেয়ে থাকতে হবে। স্থানীয়দের ধারনা আগুনে প্রায় দশ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।

পেকুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বান্তর বডুয়া বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রন আনি। বিদ্যুতের শর্টশার্কিট থেকে আগুনে সুত্র হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.