ADVERTISEMENT

চান্দগাঁওয়ে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন রকি কলোনি এলাকায় পুকুরের পানিতে ডুবে বিজয় চন্দ্র রায় (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয় গোপালের দোকানের পাশে পুকুরে স্নান করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজয় চন্দ্র রায় রংপুর জেলার রাজারহাট থানার শিংগার এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। সে বর্ণমালা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক বলেন, পুকুরে স্নান করতে নেমে পানিতে হঠাৎ ডুবে যায় বিজয়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন।

সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.