ADVERTISEMENT

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তির নাম-পরিচয় জানায়নি এপিবিএন।

সোমবার (২৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত এসপি জিয়াউল হক পলাশ ।

তিনি বলেন, ‘বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রাসহ একজনকে আটক করা হয়েছে।’

এ বিষয়ে দুপুরে বিমানবন্দরের এপিবিএন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.