ADVERTISEMENT

কক্সবাজারে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মেরিনড্রাইভে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে বেড়াতে যাওয়া ছাত্রলীগ ও ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভের হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ওসমানের ছেলে কফিল উদ্দিন রিফাত (২০)। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক। অপরজন শহরের কলাতলীর জালাল আহমদের ছেলে মোহাম্মদ আসিফ ইকবাল (২৩)। তিনি কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

আহতদের মধ্যে কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলী ইসলামপুরের মো. ছলিমুল্লাহর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহর পরিচয় পাওয়া গেলেও বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুল হক বলেন, রাতে হিমছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় পরস্পর বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পাঁচ আরোহী আহত হন।

পরে পুলিশের সহায়তায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কক্সবাজার সদর হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের এএসআই মো. রিপন চৌধুরী বলেন, মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.