ADVERTISEMENT

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) নামের এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে।

ভদন্ত আজ্ঞাধাম্মা থের কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।

সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৫টায় রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার এ ঘটনা ঘটে।

রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাইখালী ইউনিয়নের কারিগর পাড়া এলাকার তম্বঘোনা বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ হাতির আক্রমণে ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.