ADVERTISEMENT

বান্দরবানে একদিনে ৪৪ জন করোনায় আক্রান্ত

কাজী জুয়েল হোসাইন, বান্দরবান সদর প্রতিনিধি:

বান্দরবানে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় বান্দরবানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ৪৪জন।

আক্রান্তদের মধ্যে ২৯ জন বান্দরবান সদর উপজেলা, ৩জন রোয়াংছড়ি, ৩জন রুমা, ২জন আলীকদম, ৩জন লামা, ৪জন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা। বান্দরবানের সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু মারমা জানান,এ পর্যন্ত বান্দরবানে ৮ হাজার ৬শত ১৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে তার মধ্যে ৭হাজার ৮ শত ৬৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, এদের মধ্যে ১হাজার ৪শ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে এবং ১ হাজার ১শত ১৮জন করোনার চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠেছে। তিনি আরো জানান, জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত ৫জনের মৃত্যু হয়েছে।

এদিকে স্বাস্থ্য বিভাগ জানায়,বান্দরবানে ২য় পর্যায়ে সিনোফার্মার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে এবং ২হাজার ২শত ৯৬জন প্রথম ডোজ গ্রহণ করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.