ADVERTISEMENT

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেমে’র ইন্তেকাল

রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় হাইলধর ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল কাশেম ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ১১ টা ২০ মিনিটে নগরীর দেওয়ান বাজারস্থ নিজ বাসায় তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল কাশেম
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক জায়েদ বিন কাশেম এর পিতা।

মরহুমের প্রথম জানাজা আজ শুক্রবার সকাল ১০টায় আনোয়ারা উপজেলার দক্ষিণ ইছাখালী গ্রামে এবং দ্বিতীয় জানাজা বাদে জুমা নগরীর দেওয়ান বাজারস্থ মাছুয়া ঝর্ণা ফকির মোহাম্মদ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আবদুল নূর চৌধুরী ও সাধারণ সম্পাদক এস এম সালাহউদ্দিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.