ADVERTISEMENT

রাঙামাটিতে আগুনে পুড়ল ১০ বসতঘর

রাঙামাটির তবলছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় ওয়াপদা কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, ওয়াপদা কলোনিতে কাপ্তাই হ্রদের পাড়ে গড়ে উঠা বসতিতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী জানান, আকস্মিক অগ্নিকাণ্ডে বাড়ির মালিক ও ভাড়াটিয়া মিলে ১০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিম্নআয়ের।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.