ADVERTISEMENT

রামগড়ে পৌরসভা নির্বাচন সম্পন্ন

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি :

সপ্তম ধাপে অনুষ্ঠিত খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে আব্দুল হক, ২ নম্বর ওয়ার্ডে শ্যামল ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ড জিয়াউল হক, ৪ নম্বর ওয়ার্ড আহসান উল্যাহ, ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ জামাল উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শামীম (বিনাপ্রতিবন্ধিতায়), ৭ নম্বর ওয়ার্ডে আবুল বশর, ৮ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে বিবি আয়েশা; ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে কনিকা বড়ুয়া এবং ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আনোয়ারা বেগম নির্বাচিত হয়েছেন।

ভোটে ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. সাইদুর রহমান। রামগড় পৌরসভা নির্বাচনে এবার মেয়র এবং ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ভোটগ্রহণ হয়নি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বেসরকারিভাবে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শামীমকে বিজয়ী ঘোষণা করেছে রিটার্নিং অফিসার।

প্রসঙ্গত রামগড় পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৬৪টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ৮৮৬ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.