ADVERTISEMENT

কক্সবাজারে পৌর মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে উত্তাল শহর

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করার প্রতিবাদে উত্তাল কক্সবাজার শহর।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে শহরের প্রতিটি সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চালান আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এতে পর্যটন এলাকা কলাতলীসহ প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এখনো প্রতিটি সড়কের মোড়ে মোড়ে টায়ার জালিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে মেয়র মুজিব সমর্থকরা। পুরো কক্সবাজার শহরের যান চলাচল বন্ধ রয়েছে আপাততে।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুনাফ সিকদারকে গুলি করার ঘটনায় রোববার বিকালে মেয়রসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গুলিবিদ্ধ মুনাফ সিকদারের বড় ভাই মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীরুল গিয়াস।

বুধবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকায় মুনাফ সিকদারসহ দুইজনকে গুলি করে পালিয়ে যায় দুবর্ৃৃত্তরা। বর্তমানে মুনাফ সিকদার চট্টগ্রাম মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.