ADVERTISEMENT

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ০.৮৯%

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যাননি। তবে এ সময় জেলায় ১৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ৩১৩ জন। জেলায় করোনা শনাক্ত হয়েছে মোট ১ লাখ ২ হাজার ৭৪ জনের।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৬৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ০ দশমিক ৮৯।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২ জন।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.