ADVERTISEMENT

করোনায় একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

করোনাভাইরাসে একদিনের ব্যবধানে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪ হাজার ৫৪৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৫০ জন। মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৮৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে । আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ২৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি।

ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ৫২, রাজশাহীতে ৯, খুলনায় ২৬, বরিশালে ৭, সিলেটে ১৮, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১১৬ জন এবং ৮২ জন নারী। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ১৪৯ জন এবং নারী ৮ হাজার ৩৯৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৯১ থেকে ১০০ বছরের ২, ৮১ থেকে ৯০ বছরের ১২, ৭১ থেকে ৮০ বছরের ৩৪, ৬১ থেকে ৭০ বছরের ৬৯, ৫১ থেকে ৬০ বছরের ৪১, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ১১, ২১ থেকে ৩০ বছরের ৯ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

এর আগে করোনায় একদিনে সর্বোচ্চে ২৬৪ জনের মৃত্যু হয়েছিলো গত ৫ আগস্ট। এছাড়াও ৯ আগস্ট ২৪৫ জন, ১০ আগস্ট ২৬৪, ১১ আগস্ট ২৩৭ জন, ১২ আগস্ট ২১৫ জন এবং ১৩ আগস্ট ১৯৭, ১৪ আগস্ট ১৭৮, ১৫ আগস্ট ১৮৭, ১৬ আগস্ট ১৭৪ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.