ADVERTISEMENT

করোনায় মৃত্যু দুইশ’র নিচে, কমেছে শনাক্ত

চট্টগ্রাম নিউজ ডটকম

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮১০ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন।

শুক্রবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২১৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪১ হাজার ৭৫১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ৬৪১টি। দেশে এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৮৩ লাখ ৪২ হাজার ১৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৮৩ শতাংশ। দেশে করোনার নমুনা মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা মোট রোগীর সংখ্যা হলো ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১০৮ ও নারী ৮৯ জন। সরকারি হাসপাতালে ১৫৬, বেসরকারি হাসপাতালে ৩২ এবং বাড়িতে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শূন্য থেকে দশ বছরের একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব সাতজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব ১৭ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৩ জন, ষাটোর্ধ্ব ৬২ জন, সত্তরোর্ধ্ব ৪১ জন, আশির্ধ্ব ১৮ জন, নব্বই বছরের বেশি বয়সী ৩ জন এবং ১০০ বছরের বেশি বয়সী একজন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৭৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ১৮ জন, বরিশালে ১১ জন, সিলেটে ৮ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ১২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন, ১ আগস্ট ২৩১ জন, ২ আগস্ট ২৪৬ জন, ৩ আগস্ট ২৩৫ জন, ৪ আগস্ট ২৪১ জন, ৯ আগস্ট ২৪৫ জন, ১০ আগস্ট ২৬৪ এবং ১১ আগস্ট ২৩৭ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.