ADVERTISEMENT

করোনা: দেশে নতুন করে আরও ২১৫ জনের মৃত্যু

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৬১৩ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জন।

বৃহস্পতিবার (১২ আগস্ট জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার (১১ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩৭ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ৪২০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৫ হাজার ৯৮৮ জনের এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৭৮টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩ লাখ ১ হাজার ৫৪৯টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৩ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৯০ জন। দেশে এ পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৭৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে নারী ও পুরুষের হিসাবে ১০৭ জন পুরুষ এবং ১০৮ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন এবং বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে।

বয়সভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১০৯ জন ষাটোর্ধ্ব, ৫১ থেকে ৬০ বছরের ৫৬, ৪১ থেকে ৫০ বছরের ১৯, ৩১ থেকে ৪০ বছরের ১৯, ২১ থেকে ৩০ বছরের ৯, ১১ থেকে ২০ বছরের ১ ও ১০ বছরের কম বয়সী ১ জন মারা গেছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের ৬৫ জন, চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ৮, খুলনায় ২৮, বরিশালে ১২, সিলেটে ২২, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন, ১ আগস্ট ২৩১ জন, ২ আগস্ট ২৪৬ জন, ৩ আগস্ট ২৩৫ জন, ৪ আগস্ট ২৪১ জন, ৯ আগস্ট ২৪৫ জন এবং ১০ আগস্ট ২৬৪ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশে গত ৭ জুলাই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা দুইশ’ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.