ADVERTISEMENT

পটিয়ায় যাত্রীবাহী বাস খাদে: আহত ১৫

পটিয়ায় যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে প্রায় ১৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (৯ আগস্ট) দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় ব্রেক কষতে গিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ১০-১৫ জন যাত্রী সামান্য আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি রেকারের সাহায্যে ফাঁড়িতে নিয়ে আসা হচ্ছে। গাড়িতে থাকা প্রায় ১৫ জন যাত্রী সামান্য আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.