ADVERTISEMENT

উখিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে পাতাবাড়ী খেলার মাঠ সংলগ্ন নিজের বাড়ির পার্শ্ববর্তী একটি কম্পিউটার সেন্টারের আঙিনা থেকে সৈকতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত ঘটনায় পরিবারের সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছেন তিনি।

নিহত যুবকের নাম সৈকত বড়ুয়া (২৩), উপজেলার রাজাপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার সানন্দ বড়ুয়া প্রকাশ মধু বৈদ্যের ছেলে। সৈকত পেশায় নোহা মাইক্রোবাস চালক।

স্থানীয়রা জানান, সৈকতের সঙ্গে তাঁর এক দূর-আত্মীয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই আত্নীয় বিবাহিত ও সম্পর্কে চাচি হওয়ায় সৈকতের পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেয়নি। গতকাল রাতে এই বিষয়ে পরিবারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে বেড়িয়ে পড়েন সৈকত। সকালে তাঁর মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.