ADVERTISEMENT

কক্সবাজারে ইয়াবা নিয়ে কথিত সাংবাদিকসহ আটক ২

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের আলীরজাহানস্থ পুরাতন আয়কর ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে ইয়াবা বিকিকিনিকালে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৫৬০ টি ইয়াবা।

শনিবার (৭ আগস্ট) দুপুর ২ টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ধৃতরা হলেন, শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে আতিকুর রহমান (৩০) ও সাহিত্যিকাপল্লী এলাকার আব্দুর রশীদের ছেলে এবং অনলাইন পত্রিকাটির কক্সবাজার প্রতিনিধি ইব্রাহীম খলিল (২৯)।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম’ নামে পত্রিকাটির অফিসে আবার আছে গোল্ডেন লাইফ নামে একটি ইন্সুরেন্সের অফিসও।

সেখানে বসে সাংবাদিক পরিচয় দিয়ে ইয়াবা বিকিকিনি চলে এমন তথ্য ছিল। দীর্ঘদিন আমরা বিষয়টি নজরে রাখি। শনিবার তাদের হাতেনাতে ধরি।

তিনি আরো বলেন, ইব্রাহিম খলিল নিজেকে ‘বাংলাদেশ সংবাদ প্রতিদিন ডটকম’ এর কক্সবাজার জেলা প্রতিনিধি পরিচয় দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.