ADVERTISEMENT

চট্টগ্রামে রেকর্ড ১৭ জনের মৃত্যু, শনাক্ত ১১১৪

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রেকর্ড ১৭ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৮৮ হাজার ৬৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১হাজার ৩৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৭১২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪০২ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজন শহরের, নয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এক দিনে করোনায় ১৭ জন মারা গেলেন যা এটি চট্টগ্রামের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগে গত ২৭ জুলাই এক দিনে সর্বোচ্চ ১৮ জন মারা গিয়েছিলেন।

উল্লেখ চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.