ADVERTISEMENT

চার দিনের রিমান্ডে পরীমণি

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়।

বনানী থানার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকার্রী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা।

এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ আসামি পরীমণির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার বিকেলে বনানী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মামলা করে র‍্যাব।

এর আগে বুধবার (৪ আগস্ট) রাজধানীর বনানী থেকে মাদকসহ ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে আটক করে র‌্যাব।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.