ADVERTISEMENT

উখিয়ায় ইয়াবাসহ মাদককারবারী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলায় ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ সৈয়দুল আমিন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রাজাপালং ইউনিয়নরে সিকদার বিল এলাকার মৃত জমির হোসেনের ছেলে।

শনিবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে উখিয়া থানার এস আই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযানে উখিয়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রধান গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.