ADVERTISEMENT

ভাসানচর থেকে কুতুপালং ক্যাম্পে পালিয়ে আসা ৩ রোহিঙ্গা আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: ভাসানচর থেকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। উখিয়ার মধুরছড়া ক্যাম্প নং ৩, ব্লক নংডি-৬ এর হামিদ হোসেনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক (এসপি) নাঈমুল হক।

আটকরা হলেন, মধুরছড়া ক্যাম্প নং ৩, ব্লক নংডি-৬ এর মৃত সাকের আহমদের ছেলে ইমাম হোসেন (৫৪), তার মেয়ে রুনা (২২) এবং নাতি আবুল কালাম (১৪)।

এসপি নাঈমুল হক জানান, ভাসানচর থেকে একই পরিবারের তিন রোহিঙ্গা পালিয়ে এসে মধুরছড়া ক্যাম্পে অবস্থান করছিল। খবর পেয়ে শনিবার দুপুর ২ টার দিকে উখিয়ার মধুরছড়া ক্যাম্প নং ৩, ব্লক নং ডি-৬ এর হামিদ হোসেনের বসতঘর থেকে তাদের আটক করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.