ADVERTISEMENT

কর্ণফুলীতে ‘প্রধানমন্ত্রীর উপহার’ পেলেন অসহায় ৩০ পরিবার

নিজস্ব প্রতিবেদক:

করোনা পরিস্থিতিতে চট্টগ্রামের কর্ণফুলীতে কর্মহীন হয়ে পড়া ৩০ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার (ত্রাণ) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) বিকালে পুরাতন ব্রিজঘাট যাত্রীছাউনীতে কভিডের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে এ উপহার পৌঁছেদেন ইউএনও শাহিনা সুলতানা।

উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর, মাস্ক ও হাত ধোয়ার সাবান।

উপজেলা নির্বাহী অফিসারের এসব ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, কণর্ফুলী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজিদ, ভূমি অফিসের স্টাফ মোঃ ইউছুপ, মো. শাকিল ও সার্বিক সহযোগিতায় ছিলেন সিএমপি কণর্ফুলী থানা পুলিশ টিম ও আনসার সদস্য।

ত্রাণ বিতরণ শেষে ইউএনও শাহিনা সুলতানা বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণের ত্রাণকে অনুগ্রহ মনে করবেন না। এটা আপনাদের অধিকার। এটা ত্রাণ নয়, আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার।’

তিনি আরও বলেন, দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে।’

ইউএনও আরোও জানান, পর্যাক্রমে এ উপজেলায় সব অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.