ADVERTISEMENT

উখিয়া ও ঘুমধুমে প্রবল বর্ষণে ভেসে যাওয়া ৩ লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উ‌খিয়া উপ‌জেলা ও পার্শবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় কয়েকদিনের টানা প্রবল বর্ষণে ব‌্যাপক ঘরবা‌ড়ির ক্ষয়ক্ষ‌তি ও নিহ‌তের ঘটনা ঘ‌টে‌ছে। পাশাপা‌শি বালুখালী, কুতুপালং রো‌হিঙ্গা ক‌্যাম্পসহ বি‌স্তির্ণ জনপ‌দের ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

শুক্রবার, বালুখালী খাল ও বৃহস্প‌তিবার তুমব্রু খাল থেকে ২ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে। শুক্রবার সকালে রাজাপালং ইউনিয়নের মালিয়ার কুল খাল থেকে স্থানীয় যুবক রুবেলের লাশ উদ্ধার করে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টারদিকে ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া নামক স্থানে খালের পাড়ে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। অপর লাশ‌টি কুতুপালং ক‌্যাম্প ৪ ব্লক-বি/২৩, এফসিএন মৃত ওলামিয়ার ছেলে সোনামিয়া (২৯) ব‌লে জানা গে‌ছে।

এই বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন। তি‌নি জানান, অতিবৃষ্টিপাতের ফ‌লে বন‌্যায় রুপ নেয়া পানিতে ভেসে প্রান হারায় বলে ধারণা।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উখিয়ার বালুখালী-তেলীপাড়া খালে একটি ভাসমান লাশ উদ্ধার করে সনা‌ক্তের পর ক্যাম্পে নিয়ে গেছে রোহিঙ্গারা। লাশটি ক্যাম্প-ডি-৫ এর এক রোহিঙ্গার বলে তারা জানান।

এ‌দি‌কে উ‌খিয়া সদ‌রে মা‌লিয়ার কুল এলাকায় গত বুধবার পা‌নি‌তে ভে‌সে যাওয়া রু‌বেল না‌মের এক যুব‌কের লাশ বুধবার সকাল ৬ টার দিকে স্থানীয়রা খালে ভাসতে দেখে উদ্ধার করে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.