ADVERTISEMENT

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে ঈদগাঁওয়ে নিখোঁজ ৩ জনের মৃতদেহ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি:

ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের ঈদগাঁওতে নিখোঁজ তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রামু ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মৃতদেহগুলো উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম।

তিনি জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টায় বাস স্টেশনের পূর্ব পাশে দরগাহ এলাকায় ঢলের পানিতে মাছ ধরতে যান, একই গ্রামের মোহাম্মদ শাহাজাহানের দুই ছেলে মোহাম্মদ ফারুক (২৬) ও দেলোয়ার হোসেন (১৫) এবং আবছার কামালের ছেলে মোহাম্মদ মোরশেদ (১৪)।

টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের পানিতে তখন স্রোতের টানে তারা তলিয়ে যায়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধারে তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

রামু ফায়ার ষ্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, প্রবল বর্ষণ ও ঢলের কারণে উদ্ধার কাজে ব্যঘাত ঘটেছে। তাদের উদ্ধারে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে। অবশেষে মৃত অবস্থায় তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.