ADVERTISEMENT

ভ্যাক্সিন গ্রহণে উদ্বুদ্ধ করতে পতেঙ্গা থানা ছাত্রলীগের ফ্রি রেজিষ্ট্রেশন সেবা চালু

চট্টগ্রাম নিউজ ডটকম

করোনা মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকার কর্তৃক দেশের প্রতিটি মানুষকে ভ্যাক্সিনের আওতায় আনার প্রচেষ্টা চলমান। দেশে ভ্যাক্সিনের ঘাটতি নেই বর্তমানে।

সর্ব সাধারণের ভ্যাক্সিন গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ছাত্রলীগ পতেঙ্গা থানা শাখার উদ্যোগে ফ্রি ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে।

প্রাথমিকভাবে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের নির্দেশনায় পতেঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহরাজ তৌসিফ এই কার্যক্রম পরিচালনা করেন ৪০ নং ওয়ার্ড খালপাড় এলাকায়। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই কর্মসূচি বলে জানান তৌসিফ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার ৪০ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম সাকিব, মাহিন ইবনে রশিদ, ফারহান রাতুল, মোঃ আবিদ, কাজী মোহাম্মদ ওমর সায়েদ, তমাল দাশ তমাল, খালিদ, মোঃ আতিক, মোঃ সামি, বাদন দাশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.