ADVERTISEMENT

প্রবীণ আলেমেদ্বীন মুফতী ইদ্রিস রেজভী’র মৃত্যুতে কারা পরিদর্শক কচি’র শোক

নিউজ ডেস্ক :

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের প্রবীণ ও সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন, অধ্যক্ষ আল্লামা মুফতী ইদ্রিস রেজভী (র.) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৮ বছর।

তিনি শ্রীপুর বুড়া মসজিদের প্রতিষ্টালগ্ন থেকে খতিবের দায়িত্ব পালন করে আসছেন।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) বিকালে তিনি চট্টগ্রাম নগরীর ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে গত শুক্রবার (২৩ জুলাই) রাতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

চট্টগ্রামের বোয়ালখালী চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় ইসলামি ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখা প্রবীণ আলেমেদ্বীন আল্লামা মুফতী ইদ্রিস রেজভী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেসরকারী কারা পরিদর্শক ইয়াছিন আরাফাত কচি।

মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ইয়াছিন আরাফাত কচি বলেন, মুফতী ইদ্রিস রেজভী সাহেব দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.