ADVERTISEMENT

চট্টগ্রামে ২৪ ঘন্টায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৮৪৮

মোহাম্মদ মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯৭ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৪৮ জন। জেলায় এখন মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৬ হাজার ৩২৬ জনে।

সোমবার (২৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৮৪৮ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৮০ ও উপজেলার ২৬৮ জন। এবং একই দিনে ১২ জনের প্রাণহানি হয়। যার মধ্যে ৪ জন মহানগরের বাকি ৬ জনই উপজেলার বাসিন্দা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.